মেনু নির্বাচন করুন
FAHIM KIBRIA

FAHIM KIBRIA

President

Rammohon Tomizia High School
পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি।

রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যজ্ঞান প্রদান করে না; বরং নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিক গুণাবলির বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলে। সেই লক্ষ্যকে সামনে রেখে রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।

এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও নিরলস প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত উদ্যোগে আমাদের বিদ্যালয় ভবিষ্যতে আরও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করবে এবং শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

আমি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। পাশাপাশি বিদ্যালয়ের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।

**ধন্যবাদান্তে,**

**সভাপতি**
রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়

সকল সদস্য